- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
বিয়ে নিয়ে আয়মানকে দেওয়া কথা রাখলেন না সালমান মুক্তাদির
বিয়ে করেছেন ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির। গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা।
ইতোপূর্বে সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে।স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিস্তারিত জানতে সালমান মুক্তাদিরকে কালের কণ্ঠ’র পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জানা যায়, সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি আরজে তাজের বড় বোন। তবে কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে-শুনে-বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না। আয়মানের আগেই বিয়ে করলেন। অথচ সেই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আয়মান সাদিক সালমানকে উদ্দেশ করে বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখী ও শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভ কামনা রইল।’ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: