- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
কুরবানির ঈদে শাকিবের চমক ‘প্রিয়তমা’
‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে ঈদুল ফিতরে সাড়া ফেলেছেন শাকিব খান। আসন্ন কুরবানির ঈদেও দর্শকদের নিরাশ করবেন না তিনি। সে কারণে আগামী ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।
অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামবেন।
‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।
নির্মাতা হিমেল বলেন, কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।
এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: