- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
টিকা নিয়েও করোনা আক্রান্ত জিৎ
টিকা নেয়ার এক মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সে কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা এবং চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।
কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব দ্রুত দেখা হবে সকলের সঙ্গে’।
গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। টিকার ডোজ নেওয়ার পরেও এ ভাইরাসে আক্রান্ত হলেন জিৎ। শুধু জিৎ নন, করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দেব, রাজ চক্রবর্তী, রুক্মিনি মৈত্র, ভারত কৌল প্রমুখ। তবে এরা সবাই এখন করোনামুক্ত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: