এই বয়সেও কেন সিঙ্গেল, জানালেন জায়েদ খান
উইকিপিডিয়া বয়স প্রায় ৩৮ দেখালেও নিজকে এখনো তরুণ ভাবেন চিত্রনায়ক জায়েদ খান। বিয়ের আলোচনা ধরে রাখতে এখনই বিয়ে করছেন না ঢাকাই শোবিজের আলোচিত নায়ক। তিনি বলেছেন, “বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?”
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন। জায়েদ খান বলেন, “আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।”
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, “সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।”
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় “সোনার চর” সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: