- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
এবার রাজকে নিয়ে যা বললেন পরীমনি
সপ্তাহখানেকের মানঅভিমান ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতি। সম্পর্কের তিক্ততা ভুলে সমঝোতায় এসেছেন তারা। রাজের বাসায় ফিরেছেন পরীমনি। পরে পরী নিজেই জানালেন, এখন নাকি রাজ তার কথা শুনছেন।
দুজনের ফেসবুক পোস্ট বলছে— ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। গত ১০ জানুয়ারি রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে দেখা যায়, ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেককাটা হয়েছে। এখন পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই আছেন এ তারকা দম্পতি।
পরীমনি জানান, প্রথম দিকে একটু-আধটু পাগলামি করলেও ধীরে ধীরে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। শুনছেন তার কথা।
রাজের বিষয়ে পরী বলেন, একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।
জানা গেছে, জোড়া লাগা সম্পর্কটাকে এখন আরও মজবুত করতে বিদেশে ঘুরতে যাবেন রাজ-পরী। রাজ ও রাজ্যর পাসপোর্ট হলেই বিদেশ ভ্রমণে যাবেন তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: