- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- দাম কমল জেট ফুয়েলের
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী শবনম বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন তিনি। একইসঙ্গে নবজাতক কন্যার নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শার্লিন খান’ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর কথাও লেখা রয়েছে।
ইংরেজি ভাষায় দেওয়া বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একই সঙ্গে ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: