- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ট্রেলারেই চমকে দিলেন মিথিলা
দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমা-ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী মিথিলা। আসছে ২৯ এপ্রিল ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট টু’।
সিরিজটির প্রথম সিজন নিয়ে নানা নেতিবাচক আলোচনা থাকলেও সম্পূর্ণ ভিন্ন গল্পে নির্মিত হয়েছে এবারের সিরিজটি। তাই দর্শক কৌতুহলও রয়েছে বেশ। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়েছে। আড়াই মিনিটের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ।
মন্টু চরিত্রে আগের মতোই অনবদ্য অভিনয় করেছেন সৌরভ। কখনও এক সাধারণ পিতার ভূমিকায়, যে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। আবার কখনও যৌনপল্লির দুর্ধর্ষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন।
অন্যদিকে মিথিলা ঘটনাক্রমে এসে পৌঁছান নীলকুঠি যৌনপল্লিতে। তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়। শারীরিক নির্যাতনও করা হয়। এরপর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মিথিলা। নীলকুঠির গল্পে নতুন এই মোড় শেষ পর্যন্ত কোনদিকে যায়, তা অবশ্য এখনই বোঝা যায়নি।
পুরো সিরিজটি দেখার মাধ্যমে পরিষ্কার হবে। ট্রেলারে দেখা যায়, নীলকুঠি যৌনপল্লির দরজায় মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ এক নারী। সৌরভ বললেন, ‘শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।’ একটু খেয়াল করলে বোঝা যায়, ওই নারী আসলে রাফিয়াত রশিদ মিথিলা। প্রথম সিজনের মতো ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনও নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: