- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রতিমন্ত্রী পলক
‘ফ্রিল্যান্সার নাদিয়া’ নামে এক ওয়েবফিল্মে মেধাবী ও সংগ্রামী গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আর সেই ওয়েবফিল্মে দেখা যাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও।
নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।
২০১৯ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে এ ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।
রাহিতুল ইসলামের উপন্যাসটি সে সময় বেশ সাড়া ফেলেছিল। তার এই উপন্যাস পড়ে অনেকেই ফ্রিল্যান্সিং পেশায় আকৃষ্ট হন।
এবার সেই উপন্যাসের গল্পকে পর্দায় রূপ দিচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত।
আর এ ফিল্ম দিয়ে প্রথমবারের মতো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘নানা কাজে বেশিরভাগ সময়েই দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমার যেতে হয়। তখন গ্রামের নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করছেন। শুধু এতোটুকুই বুঝতে পারি, সেই নারীদেরও ইচ্ছা জাগে পড়ালেখা করে নিজেদের কাজ দিয়ে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করার। এই ওয়েবফিল্মটি তেমনই একটি গল্প নিয়ে। সে রকম একটি অবস্থান থেকে নারীদের জন্য লেখক রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে- তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবিদার।’
আসছে ঈদুল ফিতরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপসে মুক্তি পাবে ওয়েবফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন, প্রীতি আলভিসহ অনেকে। এই ওয়েবফিল্মে থাকছে একটি নতুন গানও, গেয়েছেন ‘প্রজাপতি’খ্যাত কণ্ঠশিল্পী আবিদা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: