- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
অভিনেতা রাজীবের চলে যাওয়ার ১৭ বছর
বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা রাজীব। নায়কের ভূমিকায় তারকাখ্যাতি পেলেও সিনেমার পর্দা কাঁপিয়েছেন খলনায়ক হিসাবেই। কিংবদন্তি এই অভিনেতা ২০০৪ সালের ১৪ নভেম্বর চিরতরে না ফেরার দেশে চলে যান।
ওয়াসীমুল বারী রাজীব, চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘রাজীব’ নামেই বেশি পরিচিত তিনি। অভিনয় জীবনে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমা জগতে আসার আগে অবশ্য তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন এই অভিনেতা। ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক, পরের বছরেই তারকাখ্যাতি পান কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে।
খলনায়ক হিসেবেই সফল বলা যায় এই অভিনেতাকে। তবে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।
অভিনয়ের পাশাপাশি নেতৃত্বেও অসামান্য গুণের অধিকারী ছিলেন রাজীব। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করা এই অভিনেতার জীবন প্রদীপ নিভেছিল মাত্র ৫২ বছরেই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: