- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
- ২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!
- হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
- ফ্যামিলি কার্ডে সঠিক তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আভাস
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
তীব্র তাপপ্রবাহের কারণে এবার দেশের সব মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।
মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসা অধিদপ্তর অধিভুক্ত মাদ্রাসা ক্লাস বন্ধ থাকবে।
অবশ্য এর আগে শনিবার দুপুরেই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা ৫ দিন বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলা হয়। তবে যেহেতু এরপর শুক্র-শনিবার রয়েছে তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। ২৮ এপ্রিল থেকে খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: