ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে: দীপু মনি

3 May 2024, 11:58:26

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, বৃদ্ধ মা-বাবাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে অনেক সন্তানকে কাজ কর্মে যেতে হয়। তখন মা-বাবারা নিঃসঙ্গতাবোধ করেন। বিষণ্নতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে বৃদ্ধদের যে কোনো সঙ্গের প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুভব করেন। যে কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরী ভুবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু’র ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় নির্মিত দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জন বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদন সহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্য বর্ধন, পুকুর সহ আছে পার্ক সুবিধাও।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: