- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ জুলাই এ ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বুধবার (১৯ জুলাই) এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
গত ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেয়।
২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির প্রকোপ শুরু হলে সেই ধারাবাহিকতা আর ঠিক রাখা যায়নি। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা আরও পিছিয়ে যায়, নেয়া হয় নভেম্বর মাসে। এবারের এসএসসি মে মাসে নেয়া হয়। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: