- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
টাকার বিপরীতে কমেছে ডলারের দাম
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সা পর্যন্ত দিতে হয়েছে। অথচ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও ব্যাংকগুলোকে দিতে হতো ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা পর্যন্ত। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ৫০ থেকে ৭০ পয়সা।
ব্যাংক কর্মকর্তাদের পূর্বাভাস, সামনের দিনগুলোতে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
তারা বলছেন, আগামী কয়েক মাসে ডলারের চাহিদা বাড়ার বড় ধরনের কোনো সম্ভাবনা নেই। কারণ, বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী নির্বাচনের অপেক্ষা করছেন। ফলে বিনিয়োগ-সংক্রান্ত আমদানি বাড়বে না।
এদিকে, বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আর্ন্তজাতিক দাতা সংস্থার চাপে এখনই ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: