- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
পুঁজিবাজারে সূচকের কিছুটা উত্থান
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের লেনদেনের। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে এক হাজার ৪২১ কোটি চার লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩০৯ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৯৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।
এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: