- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
মার্কিন ঔপন্যাসিক নোয়াহ গর্ডন আর নেই
মার্কিন ঔপন্যাসিক নোয়াহ গর্ডন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। গর্ডনের পরিবার এ কথা জানিয়েছে।
তার আত্মীয়রা এক বিবৃতিতে বলেছে, দু:খের সঙ্গে নোয়াহ গর্ডনের পরিবার তার মৃত্যর খবর ঘোষণা করছে। তিনি ২২ নভেম্বর বাড়িতেই মারা গেছেন।
নোয়াহ ১৯২৬ সালের ১১ নভেম্বর ম্যাসাসুসেটস এ জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে তার ৯৫তম জন্মদিন পালন করেন।
তিনি এক ইহুদি পরিবারে বেড়ে উঠেছেন। পরিবারের ইচ্ছায় প্রাথমিকভাবে তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশুনা শুরু করেন। পরে তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করেন। তার সাড়া জাগানো উপন্যাসের মধ্যে রয়েছে ‘দ্য ফিজিশিয়ান’। ‘দ্য রাব্বি’ তার প্রথম বই। এটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এর চার বছর পর ‘দ্য ডেথ কমিটি’ নামে তার দ্বিতীয় উপন্যাস প্রকাশিত হয়।
‘দ্য ফিজিশিয়ান’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। এ উপন্যাস বেস্ট সেলার হয় এবং এটি তাকে খ্যাতিমান করে তোলে। তার সর্বশেষ উপন্যাস ‘দ্য উইনমেকার’ প্রকাশিত হয় ২০১২ সালে।
তার পরিবার থেকে বলা হয়েছে, নোয়াহ’র জীবন ও কর্ম বিশ্বের লাখ লাখ পাঠককে স্পর্শ করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: