ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ

24 January 2026, 11:20:08

সিলেটে উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দক্ষিণ সুরমা থানার শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় এ চালানটি উদ্ধার করা হয়। চালানে রয়েছে ছয়টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় বিস্ফোরক মজুতের তথ্য পায়। পরে দক্ষিণ সুরমা থানার ৩০ নাম্বার ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের একটি পুরাতন টয়লেটের ভেতর থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার ইন্ডিয়ান পাওয়ার জেল ও নন-ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক সেখানে মজুত রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে র্যাব-৯ এর তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: