- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমালয় থেকে আসা পাহাড়ি হিমেল হাওয়া আর রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। ভোরে ভারি যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়— বুধবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ নিয়ে টানা ৫ দিন এ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। গতকাল মঙ্গলবারও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৮৪ শতাংশ। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রভাব বরাবরই বেশি পঞ্চগড়ে। সন্ধ্যার পর বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ছে চারদিকে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা।
তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনজীবন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: