- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
যশোরে ১৭ মামলার আসামি ইমলাক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ইমলাককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। সন্ধ্যা নাগাদ তাঁকে কোতোয়ালি থানায় আনা হয়।
ওসি আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ইমলাক ফুলতলা বাজারে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: