- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরো ৮ মৃত্যু
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।
আটজনের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।
করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার মোক্তারউদ্দীন (৬০), ফুলবাড়িয়ার আমেনা (২০), তারাকান্দার আব্দুল হাকিম (৫০), জামালপুর বকশিগঞ্জের সাজেদা (৪০), নেত্রকোনা কেন্দুয়ার রহিমা আক্তার (৫০), গাজীপুর সদরের আব্দুল হাসেম (৪০), শ্রীপুরের প্রদীপ (৭০)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তারাকান্দার তাহমিনা (২৬)।
আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।
ডা. মুন আরো জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: