- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে রাজধানী ঢাকার মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় আমরা এ দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. মারজুক সাকিব প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: