- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
ভারতের আকাশসীমায় ঢুকে প্রায় ২৫ মিনিট ধরে উড়েছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর সিকিম অঞ্চলে এ ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা পাঠালেও তা উপেক্ষা করে ওই এলাকায় চক্কর দিতে থাকে যুদ্ধবিমানটি।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল আটটার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হয়। তবে সতর্কবার্তায় সাড়া না দিয়ে বিমানটি ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকে।
সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। তবে এটি কী ধরনের যুদ্ধবিমান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়নপথ কী ছিল এবং কখন এটি ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়, তা এখনো জানা যায়নি।
ঘটনাটি নিয়ে ভারতের নিরাপত্তা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি স্পর্শকাতর এলাকায় এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এত দীর্ঘ সময় ধরে একটি বিদেশি যুদ্ধবিমান কীভাবে ভারতের আকাশসীমায় অবস্থান করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আউটলুক ইন্ডিয়া। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানবাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা নিয়ে আগেও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়ে যায় চীনের একটি সামরিক উড়োজাহাজ। ভারতীয় সেনা ও রাডারে সেটির উপস্থিতি ধরা পড়ার পর বিষয়টি নিয়ে চীনের কাছে উদ্বেগ জানায় নয়াদিল্লি।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময়ও সীমান্তের কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি দেখা যায়। ওই সময় ভারতীয় যুদ্ধবিমান টহল দিলেও চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল নয়াদিল্লি।
এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের নভেম্বরে লাদাখেও চারটি চীনা হেলিকপ্টারের বিরুদ্ধে সীমান্ত অতিক্রমের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।সংবাদ সাবস্ক্রিপশন
২০১৭ সালের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলায়ও দুটি চীনা সেনা হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দিয়েছিল।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: