ইন্টারনেট
সর্বশেষ
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

29 October 2026, 5:22:08

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি।’ তার ভাষ্য, তিনি প্রেসিডেন্ট হওয়ার অনেক আগেই এই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আসা এবং বিদ্যুৎ সংকটের কারণে দেশটির ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন বলেও দাবি করেন।

সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় সেগুলোর সংখ্যা ‘অনেক কম’। বিদ্যুৎ সরবরাহ না থাকায় ইরানের ড্রোন নির্মাতারাও সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘তারা এখন আর বিদ্যুৎ পাচ্ছে না।’

যুদ্ধের দায় প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি।’ তার দাবি, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই সংঘাতটির সমাধান হওয়া প্রয়োজন ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। সে সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ইরানে হামলার ঘটনা ঘটে।

এর আগেও কূটনৈতিক আলোচনা চলাকালে ইরানের ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায় দেশ দুটি। ফলে চলমান সংঘাতের পাশাপাশি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা এবং তার মধ্যেই সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র – আল জাজিরা

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: