- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে বিএনপি। সোমবার এই প্রার্থী তালিকা ঘোষণা করবে দলটি।
গত শুক্রবার ও শনিবার দুই দফায় প্রায় ৯০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে দলের মনোনয়ন বোর্ড। দুইদিনে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০ টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বিএনপির একাধিক নীতিনির্ধারক ঢাকা টাইমসকে জানান, মূলত এই সাক্ষাৎকারের পূর্বেই সংরক্ষিত ৩৬ আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলটি। তবে, দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের পর আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলটির স্থায়ী কমিটির এক সদস্য ও দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য ঢাকা টাইমসকে বলেন, প্রার্থীদের সাক্ষাৎকালে অনেক যোগ্য প্রার্থী আমাদের নজরে আসে। আর চেয়ারম্যান (প্রধানমন্ত্রী)ও আগের তালিকা রদবদল করে সমন্বয় করে তালিকা তৈরী করতে নির্দেশনা দেন।
এদিকে, সাক্ষাৎকারে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারী নেত্রীরা। সূত্র জানায়, মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তুলে ধরেন নারী নেত্রীরা। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার করেন।একই সঙ্গে সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাবেন তারা অন্যান্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন।
শনিবার পাঁচ শতাধিক মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নেন।এর আগে শুক্রবার সাক্ষাৎকারের প্রথম দিনে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায় ৩৬ নারী আসনের বিপরীতে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীকে দুইদিনে পৃথকভাবে দলের পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে ডাকা হয়। সেখানে সংরক্ষিত নারী আসন প্রত্যাশীদের বায়োডাটা দেখেন বোর্ডের সদস্যরা।বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে মনোনয়ন পেলে কি করবেন আবার না পেলে কি করবেন এমনটা জানতে চান। তবে বেশিরভাগ নেত্রী তারেক রহমানের উপর বিষয়টি ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্ত কে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়িত করার আহবান জানান। এসব বৈঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।
সূত্রে জানা যায়, ৯০০ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রথমে প্রাথমিক তালিকা হিসেবে ৩০০ জনকে চূড়ান্ত করা হয় এরপরে বাছাই করে চূড়ান্ত ৩৬ জনকে নির্বাচন করা হয়। এই চূড়ান্ত ৩৬ জনের নামের তালিকা আগামীকাল প্রকাশ করা হতে পারে।
৩৬ জন সম্ভাব্য নারী প্রার্থীদের মধ্যে থাকতে পারেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জামালপুর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র প্রার্থী ডা.সানসিলা জেবরিন পিয়াংকা, কন্ঠ শিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা শাহনাজ, শামীমা আক্তার রুবী, ফেরদৌস আহমেদ মিষ্টি, শাহাজাদী লায়লা আনজুমান বানু, জেবা আমিন খান, হাসনাহেনা হিরা প্রমুখ।
আলোচিত নেত্রীদের মধ্যে বাদ পড়তে পারেন যারা
সূত্র জানিয়েছে, আলোচিত নেত্রীদের মধ্যে মনোনয়ন ফরমই তোলেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ এবং দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়াও আলোচিত নেত্রীদের মধ্যে চূড়ান্ত তালিকায় বাদ পড়তে পারেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: