- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- দাম কমল জেট ফুয়েলের
লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার ঢাকা চীফ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবীরা জানান, তাকে শারীরিক অসুস্থতা ও বয়ষ্ক বিবেচনায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে শিরীন শারমিনের পক্ষের আইনজীবী নাজিয়া কবির, আসামীর অসুস্থতা, মৃত্যুর পথযাত্রী, হার্টের সমস্যা ও বয়ষ্ক বিবেচনায় জামিন আবেদন করেন।
জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন সহযোগী ছিলেন। আজকে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তদন্তধীন রয়েছে। তাকে জামিন দিলে তদন্তের ব্যঘাত ঘটবে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত ৫০ হাজার টাকায় মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন৷
গত ৭ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শিরীন শারমিন চৌধুরীকে আটক করে। এর ৫ দিন পর আদালত তাকে জামিন দিলেন।
তবে অন্য কোনো মামলায় তিনি গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: