ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

আবারও বেড়ে গেল এলপি গ্যাসের দাম

19 April 2026, 6:51:18

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তা ও বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে নতুন দামে এক লাফে ২১২ টাকা বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: