- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
শ্রোতাপ্রিয় ভারতীয় প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান। তার লাইভ কনসার্ট মানেই অন্যরকম উন্মাদনা। নেচে-গেয়ে মাতিয়ে রাখেন মঞ্চ। তবে এবার অন্য এক সুনিধিকে পাওয়া গেল কনসার্টের মঞ্চে। অসংখ্য দর্শকের সামনে অঝোরে কাঁদলেন এই সংগীতশিল্পী।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর-২০২৫-২৬’ এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্থানে কনসার্ট করছেন সুনিধি চৌহান। গত ৭ মার্চ এরই অংশ হিসেবে লখনৌতে একটি কনসার্টে অংশ নেন। কনসার্টের সংগীত পরিবেশনের মাঝে হঠাৎ ঘোষণা দেন তার গান গাইতে সমস্যা হচ্ছে।
মঞ্চে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন সুনিধি। কাঁদতে কাঁদতে এই শিল্পী বলেন, “আমার গলার অবস্থা ভয়ানক রকমের খারাপ। আজ আমার কণ্ঠস্বরের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন এবং আমি এটি করতে চাই। ওহ মাই গড! আগে কখনো আমার সঙ্গে এমনটা হয়নি, এটা লজ্জাজনক। আমি খুবই দুঃখিত। আমি সবসময়ই শতভাগ দিতে চাই।”
পাশাপাশি উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেন, অস্বস্তি হওয়া সত্ত্বেও যতটা সম্ভব পারফরম্যান্স চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সকলের ধৈর্য ও উৎসাহের জন্য ধন্যবাদও জানান সুনিধি।
গত বছরের ২৪ ডিসেম্বর শুরু হয় সুনিধির দেশব্যাপী ট্যুর। এ যাত্রার উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয় মুম্বাইয়ে। এরপর দ্বিতীয় ট্যুর ২৭ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়, ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় আহমেদাবাদে। তাছাড়াও আরো বেশ কটি কনসার্ট বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ মার্চ এ ট্যুরের শেষ কনসার্ট কলকাতায় অনুষ্ঠিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: