- অসুস্থ সেলিম খানকে হাসপাতালে দেখতে গিয়ে যা বললেন শাহরুখ
- সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এগিয়ে রয়েছেন যারা
- লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য আপন ভাইকে পিটিয়ে হত্যা
- সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন ফারুক আহমেদ
- রমজানে শরীরের ক্লান্তি দূর করে খেজুর, বাড়ায় কর্মক্ষমতা
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা
- ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও
- রমজানে ত্বক সতেজ ও প্রাণবন্ত রাখতে যা করবেন
- খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা
- রমজান মাসজুরে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন
অসুস্থ সেলিম খানকে হাসপাতালে দেখতে গিয়ে যা বললেন শাহরুখ
বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান— বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। কিন্তু বিনোদন জগতে তাদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন, সৌজন্য বিনিময়ে কখনো কমতি দেখা যায়নি। এবার বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ চিত্রনাট্যকারের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, সালমান খান, আরবাজ খান, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ খান।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময়ে সেলিম খানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি।
তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনো রকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সালমান খান।।
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বলিউডের বাদশাহ হয়ে ওঠার পেছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বাই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তার বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকি তার ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেসব কিছু আজও মনে রেখেছেন বলিউড বাদশাহ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে, তা স্বীকার করে নিয়ে বলেছেন— আজ আমি যা, সব কিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: