- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
জয়ার ‘বাগান বিলাস’ মুক্তি পাচ্ছে আজ
দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। এখন দেশের চেয়ে পশ্চিমবঙ্গের কাজেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। নাম লিখিয়েছেন বলিউডেও। তবে এবার ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্ম অভিনয় করেছেন জয়া।
সোমবার (২৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিউজিক্যাল ফিল্মটির। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয়া লিখেছিলেন, আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।
জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা।
গেল ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে জয়া জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: