- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
বন্ধ হচ্ছে মধুমিতা সিনেমা হল
তিন বছর আগে মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছিল। এবার ঐহিত্যবাহী এ সিনেমা হল বন্ধের খবর এল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য জানিয়েছেন।
আগামী রোজার ঈদে সিনেমা চালানোর পর হলটি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকার এ সিনেমা হলে বন্ধ হলেও, এখানে নতুন ভবনে মাল্টিপ্লেক্স থাকবে বলে নিশ্চিত করেছেন ইফতেখার নওশাদ। মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে।
তিনি বলেন, কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করেছিলেন, কিন্তু কোনো সিনেমা চলে না। শুধু শাকিব খানের সিনেমা চলে। তার সিনেমাই ব্যবসা করে। দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা। আসছে ঈদের উৎসবে মধুমিতায় সিনেমা চালিয়ে হল বন্ধ রাখব। তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
ইফতেখার বলেন, ‘অনেক চেষ্টা করেছি হলটি চালু রাখতে। কিন্তু সম্ভব হচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী করতে পারি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: