- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইফতারের মেন্যুতে থাকুক ঘরে তৈরি বুন্দিয়া
করোনা সংক্রমণের মধ্যে বাইরে বের হওয়ায় মানা। চলছে রমজান। ইফতারে কত কিছুই না খেতে মনে চায়। কিন্তু বাইরে যেতে না পারায় বহু স্বাদের রেসিপি মিস হচ্ছে।
ইফতারে বুন্দিয়া কার না পছন্দ। রসে টইটুম্বুর ছোট ছোট এই মিষ্টির দানা মুখে দিলে প্রাণটা ভরে যায়।
ময়দা দিয়ে ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারেন বুন্দিয়া। জেনে নিন কীভাবে বানাবেন-
উপকরণ
চিনি- স্বাদ মতো
লবণ- ১ চিমটি
ময়দা- ১ কাপ
খাবার সোডা- ১/৪ চা চামচ
ফুড কালার- পছন্দ মতো হলুদ, লাল বা সবুজ
লেবুর রস- ১ চা চামচ
তেল- পরিমাণমতো
এলাচ- ২টি
প্রস্তুত প্রণালি
ময়দার সঙ্গে বেকিং পাউডার ও ১ চিমটি লবণ মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার দুই ভাগে ভাগ করে আলাদা ফুড কালার মিশিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন।
প্যানে তেল গরম করুন। ঝাঁঝরিতে ব্যাটার নিয়ে তেলের ভেতর বুন্দিয়া ফেলুন। একবারে বেশি ছাড়বেন না। এতে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। ভাজা হলে কিচেন টিস্যুর ওপরে রাখুন।
চিনির সিরা তৈরির জন্য ১ কাপ পানি, স্বাদ মতো চিনি ও এলাচ দিয়ে জ্বাল দিন। ঘন করবেন না সিরা। পাতলা থাকতে থাকতে লেবুর রস ও ভেজে রাখা বুন্দিয়া মিশিয়ে অল্প আঁচে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা করে মুখে দিন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: