- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
২০২৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে কতদিন ছুটি, জানা গেল
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা করা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগির এটি প্রজ্ঞাপন আকারে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো— পবিত্র রমজান (২ মার্চ থেকে) ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে।
এরপর পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৬ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।
অন্যদিকে প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজন মনে করবেন এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: