ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮০ অবৈধ অভিবাসী আটক

16 August 2024, 6:07:55

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং এর একটি শপিং মলে দেশটির অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে অভিবাসীদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ১১, ইন্দোনেশিয়া ৪১, ভারত ১, মিয়ানমারের ৪, নেপাল ১৭ এবং পাকিস্তানের ৬ ।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, কাগজপত্র না থাকা, অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে।

আটক অভিবাসীদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

জাফরি বলেন, আটকদের মধ্যে অনেকের কাছে গত জুনে শেষ হওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২.০ (আরটিকে ২.০) এর আবেদনপত্র ব্যবহার করছে। ‘তারা বলেছে এ নথিটি নিয়োগকর্তা বা এজেন্ট দিয়েছে। এখন তারা দাবি করছে যে তারা পারমিট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জাফরি সকল নিয়োগকর্তাকে বিদেশী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলার এবং পারমিট আছে এমন শ্রমিকদের নিয়োগ দিতে বলেছেন।’

মালয়েশিয়ার কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করার জন্য বিদেশী কর্মীদের প্রয়োজন। আমরা নিয়োগকর্তাদেরকে আইনি চ্যানেলের মাধ্যমে বিদেশী কর্মী নিয়োগ করতে বলি।

‘পাসের অপব্যবহার করবেন না, যদি নির্মাণে শ্রমিক নিয়োগ করেন তবে তাদের অন্য ক্ষেত্রে নিয়োগ করবেন না কারণ এটি নিয়মের পরিপন্থী।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: