- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
স্বপ্নভঙ্গ হলো সিদ্দিক-মাহির
স্বপ্নভঙ্গ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান এবং ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দুই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেন সিদ্দিক।
কিন্তু সিদ্দিকের আশা ভঙ্গ হলো, ঢাকা থেকে আওয়ামী লীগের মনোয়ন পেলেন না এই অভিনেতা। ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনেও সিদ্দিক মনোনয়ন পাননি। এ আসনের বর্তমান সংসদ আব্দুর রাজ্জাক পেয়েছেন মনোনয়ন।
সংবাদমাধ্যম অনুযায়ী এ বিষয়ে সিদ্দিক বলেন, আমি যে দু’আসনে মনোনয়নপত্র তুলেছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কোনো পরিবর্তন আনেননি। তবে আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাব। আমাকে নির্বাচনী প্রচার কমিটিতে রাখা হয়েছে। আজ মিটিং আছে। সেখানেই যাচ্ছি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। আলোচনায় থেকেও মনোনয়ন পাননি মাহি। এই আসন থেকে নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান।
এর আগে একই আসনে একাদশ সংসদ নির্বাচনের উপনির্বাচনেও মনোনয়ন নেওয়ার চেষ্টা করেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: