- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি তোলা নিষিদ্ধসহ মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা
মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় মহানবীর (সা.) রওজা জিয়ারতের বিষয়ে নতুন আচরণবিধি ঠিক করেছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি মদিনায় কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না- এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবীজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না।
এছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছে। সেই সপ্তাহে রাসুলের (সা.) রওজা শরিফ জিয়ারত করেন ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।
সূত্র: গালফ নিউজ
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: