- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
কিভাবে পরিণীতির সঙ্গে প্রেম, জানালেন রাঘব
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডা সম্প্রতি বাগদান সেরেছেন। ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাঘব ও পরিণীতির প্রেমের গল্প অজানা ছিল। নিজের প্রেমের গল্প লেখার জন্য কলম ধরলেন ভারতের এই রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গল্প প্রকাশ করেন তিনি।
একটি পোস্টে রাঘব লেখেন- ‘একদিন হঠাৎ করেই আমার জীবনে আবির্ভাব হলো এই মেয়ের। হাসি-খুশি আর আনন্দের রঙে ভরিয়ে দিল আমার জীবন। যার আমাকে জড়িয়ে ধরাও এক স্বর্গীয় অনুভূতি।’
হবু স্ত্রীর সান্নিধ্যে যে আপ্লুত রাঘব, সেটার প্রকাশ তার লেখার ছত্রে-ছত্রে। রাঘব আরও লেখেন- ‘আমাদের বাগদানের অনুষ্ঠানে সবাই এত আনন্দ পেয়েছেন দেখে আমি এতটুকু অবাক হইনি। এত খুশির একটা অনুষ্ঠান আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এসেছে— তাও একেবারে পাঞ্জাবি রীতিতে।’
রাঘব ও পরিণীতি লন্ডনে একসঙ্গে লেখাপড়া করেছেন। সেখানেই তাদের বন্ধুত্ব শুরু। তবে প্রেমের শুরু গত বছর থেকে।
বলিউড পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’য় দেখা যাবে পরিণীতিকে। ওই সিনেমার শুটিং হয়েছে পাঞ্জাবে। তাই অনেকটা সময় সেখানে কাটিয়েছেন এই অভিনেত্রী। এদিকে রাঘব পাঞ্জাবে আপ সরকারে উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। সেই সময়ই বন্ধু হিসেবে পাঞ্জাবে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাঘব।
দেখা হওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে তাদের। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম। দিল্লির কাপুরথালা হাউসে পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল করেন রাঘব ও পরিণীতি। কেক কেটে নিজেদের বাগদান উদযাপন করার পরে পরিণীতির সঙ্গে নাচও করেন রাঘব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: