- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
ছেলেকে নিয়ে রাজের স্ট্যাটাস, নাম নিলেন না পরীর
বছরের শুরুতে নায়ক রাজের সঙ্গে প্রেম-বিয়ে-সন্তানের খবর দিয়েছিলেন পরীমনি। বছরজুড়েই তাদের প্রেমের খবরাখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত জানিয়েছেন তিনি। বছর শেষে বিচ্ছেদের খবরও জানিয়েছেন পরী নিজেই। এত আলোচনার মধ্যে কোথাও যখন রাজের দেখা মিলছিল না, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই নায়ক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নায়ক লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সুস্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য পূর্ণ থাকবে ভালোবাসায়।
এর আগে কয়েক দফায় স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে একবার বিচ্ছেদ, একবার মিলন, সর্বশেষ বিচ্ছেদের খবর জানিয়েছেন।
সর্বশেষ স্ট্যাটাসে পরী লিখেছেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছ থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।
পরী লিখেছেন, রাজ এখন শুধু আমার প্রাক্তনই নয়, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: