- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া!
দক্ষিণী ছবিতে হাত ধরে কেরিয়ারের শুরু বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। ‘বাহুবলী’র পর থেকেই ধীরে ধীরে বলিউডেও জনপ্রিয়তা বাড়ছে তার।
এখন পুরোদমে দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এ অভিনেত্রী। ধীরে ধীরে স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন তামন্না।
এর মধ্যে শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ অভিনেত্রী। পাত্র মুম্বাইয়ের এক বড় শিল্পপতি। খবর আনন্দবাজার পত্রিকার।
শোনা যাচ্ছে, এই মুহূর্তে হাতে কোনও ছবির কাজও নাকি নিচ্ছেন না অভিনেত্রী।
কিন্তু তামান্না বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানান, তিনি তার মা-বাবার পছন্দেই বিয়ে করবেন। অভিনেত্রী বিভিন্ন সময় বলেছেন খুব বয়স থেকে যেহেতু কাজ করতে শুরু করেছেন, তাই যখন বিয়ের সঠিক সময় আসবে তখনই করবেন। তেমন কোনও তাড়াহুড়ো নেই তার।
তামান্নার আচমকা বিয়ের খবরে হতচকিত হচ্ছেন অনেকেই। এই খবর জানাজানি হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
সেখানে নিজের দু’টি আলাদা রূপের ভিডিও শেয়ার করে লেখেন, ‘আসুন পরিচিত হয়ে নিন আমার ভবিষ্যৎ শিল্পপতি স্বামীর সঙ্গে।’ পাশাপাশি হ্যাশট্যাগ জুড়ে দেন, ধন্যবাদ আমার জীবনের চিত্রনাট্য লেখার জন্য। এক কথায় অভিনেত্রী তার বিয়ে জল্পনাকে নসাৎ করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে পাকিস্তানের ক্রিকেটর আবদুল রজ্জাকের সঙ্গে এ বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের খবর ছড়ায়। সেই সময় এই খবরকে গুজব বলেই উড়িয়ে দেন অভিনেত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: