- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
পেন কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদল
সুইডেনে অনুষ্ঠিতব্য পেন ইন্টারন্যাশনালের ৮৮ তম কংগ্রেসে যোগ দিচ্ছেন পেন বাংলাদেশের সহ-সভাপতি কবি শামীম রেজা এবং সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন। কানাডা থেকে যোগ দেবেন পেন বাংলাদেশের সদস্য কথাসাহিত্যিক সালমা বাণী।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর সুইডেনের উপশালায় পেন ইন্টারন্যাশনালের কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এতে নোবেলজয়ী, বুকার ও পুলিৎজারজয়ী সাহিত্যিকসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
কংগ্রেসে মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত কবিতা পাঠে অংশগ্রহণ করবেন কবি শামীম রেজা। কথাসাহিত্যিক মুহাম্মাদ মহিউদ্দিন কথা বলবেন ‘হেট স্পিস’ বিষয়ে। মহিউদ্দিন একইসঙ্গে পেন ইন্টারন্যাশনালের রাইটার্স ইন প্রিজন কমিটির স্টিয়ারিং সদস্য। নারী লেখক সম্পর্কিত বক্তৃতায় অংশগ্রহণ করবেন কথাসাহিত্যিক সালমা বাণী।
এছাড়াও প্রতিনিধিরা পেন ইন্টারন্যাশনালের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের কথাসাহিত্য, অনুবাদ ও সাহিত্যের আন্তর্জাতিকতা নিয়ে কথা বলবেন। লেখক ও সাংবাদিকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল ১৯২১ সাল থেকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: