- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক উদ্ধার
বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান লিবিয়ায় গিয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পর সন্ধান মিলেছে। তিনি দেশটির পুলিশ হেফাজতে রয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাতে সাংবাদিক জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বামীর কর্মস্থল বে-সরকারি টেলিভিশন এনটিভি থেকে বিষয়টি জানানো হয়। তবে কেন জাহিদ পুলিশ হেফাজতে রয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ হেফাজতে থাকলেও স্বামীর সন্ধান পেয়ে খুশি তাসলিমা। জাহিদুর রহমানের স্ত্রী আল্লাহ প্রতি শুকরিয়া জানিয়ে বলেন, সরকারের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে। দেশের মানুষ ও গণমাধ্যমকেও ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, লিবিয়ায় গিয়ে গত ২৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান। তার সঙ্গে থাকা লিবিয়ায় বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার গাড়িচালক মোহাম্মদ খালেদও নিখোঁজ হন। তবে জাহিদুরের সন্ধান মিললেও বাকি দুজনের খবর পাওয়া যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: