ইন্টারনেট
ADS

পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাইডেন

21 January 2022, 10:49:03

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং তার স্ত্রী সেলিনা মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পত্নী মিসেস সেলিনা মোমেনের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে বুধবার ড. মোমেন ও তার স্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: