- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
নিউইয়র্কে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিকে সামনে রেখে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ বইমেলা। ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার এবারের স্লোগান নির্ধারণ হয়েছে- ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’।
মেলায় উদ্বোধক হিসেবে বাংলাদেশের কবি আসাদ চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ হোসেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও লেখক আনিসুল হককে।
লাগর্ডিয়া এয়ারপোর্টের ম্যারিয়াট হোটেলের হলরুমে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক-পাঠকদের সরাসরি অংশগ্রহণে বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও থাকবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুটি বিশেষ আয়োজন। থাকবে আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনা।
বইমেলার বাকি ৪ দিন ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বইমেলা চলবে জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ কর্নারে অবস্থিত জুইশ সেন্টারে। প্রতিদিন দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। ইতোমধ্যে বইমেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে অনন্যা, আহমদ পাবলিশিং হাউস, কথা প্রকাশ, ইত্যাদি, নালন্দা, বাতিঘর ও অন্বয় প্রকাশের প্রতিনিধিরা পৌঁছেছেন।
বইমেলা উপলক্ষে ২৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আয়োজকরা। নগরের কুইন্স প্যালেসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। ৩০তম বইমেলার আয়োজন ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন নূরুন নবী, ফেরদৌস সাজেদীন, মনিরুল হক, হারুন হাবীব, জাফর আহমেদ রাশেদ, হুমায়ুন কবির ঢালী, সাইফুর রহমান চৌধুরী, গোলাম ফারুক ভুঁইয়া, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা প্রমুখ।
বইমেলা উপলক্ষে ঢাকা থেকে প্রকাশকরা এরই মধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা বলেছেন, দেশের বাইরে নিউইয়র্ক বইমেলা নানা কারণে বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। এ মেলায় তাদের যোগদান প্রবাসে বাংলা ভাষা লালন করা জনসমাজের সঙ্গে সংযোগ সৃষ্টির গুরুত্বপূর্ণ কাজ করছে বলে তারা উল্লেখ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: