- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
সারা আলি খান ‘বর’ খুঁজছেন
বলিউডে গুঞ্জন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী সারা আলি খানের। গত বছর সুশান্তের মৃত্যুর পর মৃত্যুরহস্য সংক্রান্ত মাদক মামলায় জড়িয়েছিল সারার নাম। তবে সে সব এখন অতীত।
নতুন খবর হলো, সারা আলি খান এখন ‘বর’ খুঁজছেন। সম্প্রতি বধূবেশে কয়েকটি ফটোশ্যুট করেছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খানের কন্যা সারা। সেখানে লেহেঙ্গায় তাকে একদম ‘দুলহান’ লাগছে।
ওই ফটোশ্যুটে বিখ্যাত ফ্যাশ ডিজাইনার মনীশ মালহোত্রার লেহেঙ্গা কালেকশন পরেছেন সারা আলি খান। বাদামি রঙের উপরে ভারী সোনালি কাজ। তার সঙ্গে মানানসই অলংকার। ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে সারা লিখেছেন, ‘সুশীল ঘরের কাজে নিপুণ ও সংস্কারি মেয়ের জন্য কোনো বিয়ের প্রস্তাব আছে?’
২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারা আলি খানের। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত । শেষবার তাকে পর্দায় দেখা গেছে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিতে। সারা আসন্ন ছবি অক্ষয় কুমার ও ধানুশের বিপরীতে ‘আতরঙ্গি রে’।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: