- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
তিউনিস জলসীমায় বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগরে কাঠের নৌকায় বিপজ্জনকভাবে ভাসমান থাকা বেশকিছু বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি ছাড়া উদ্ধার বাকিরা মরক্কো, মিসর এবং সিরিয়ার নাগরিক বলে রয়টার্স জানিয়েছে।
এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি বলেছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ছয় ঘণ্টার অভিযানে ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সি ওয়াচ-থ্রি ও ওশান ভাইকিং নামে জার্মান এবং ফরাসি দুটি এনজিও ভূমধ্যসাগরের উত্তর আফ্রিকা উপকূলের তিউনিসিয়ার জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রথমে সিওয়াচ-থ্রি ১৪১ জনকে উদ্ধার করে। পরে ওশান ভাইকিং উদ্ধঅর করে বাকিদের।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, গভীর সমুদ্রে যাত্রীদের ভারে কাঠের নৌকাটি ভেঙে পড়ে। সেটির ইঞ্জিনও নষ্ট হয়ে পড়ে। উদ্ধারকারী জাহাজ দেখে নৌকার আরোহীরা লাফিয়ে সাগরে পড়ে।
ভূমধ্যসাগরের বিভিন্ন উপকূল বিপজ্জনকভাবে পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের খবর প্রায় আসে। সাম্প্রতিক মাসগুলোতে আবহাওয়া পরিস্থিতি শান্ত থাকার কারণে এ প্রবণতা বেড়েছে। এভাবে সমুদ্রপাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। চলতি বছরে অন্তত ১ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জানিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: