- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ধারাবাহিক শীর্ষ নেতৃত্বের শূন্যতা পূরণে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় তিনি এখন হামাসের রাজনৈতিক শাখার মূল দায়িত্ব পালন করবেন।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে এখন এমন এক সময়ে সংগঠনের হাল ধরতে হলো, যখন পুরো গাজা উপত্যকা জুড়ে তীব্র সংঘাত ও মানবিক সংকট চলছে।
সূত্র: আল-জাজিরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: