সর্বশেষ
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
রায়েরবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
22 January 2022, 10:40:35
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে রায়েরবাজার আজিজ খান রোডে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আমির হোসেন (২৮)। তার বাসা পুরান ঢাকার শহীদনগর এলাকায়।
আমির হোসেনের স্বজনরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে দুজন তাকে রায়েরবাজার এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে। পরে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমির ছিন্নমূল ফুল বিক্রেতা। স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: