- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
চ্যাপা শুঁটকির বড়া রেসিপি
শুঁটকি অনেকের কাছেই জিভে পানি আনা একটি খাবারের নাম। যারা শুঁটকি খেতে ভালোবাসেন তারা এটি দিয়ে যেকোনো পদই খেতে পছন্দ করবেন। চ্যাপা শুঁটকির ভুনা বেশ জনপ্রিয় একটি খাবার। আরেকটি খাবার হলো এর তৈরি বড়া। এই বড়া দিয়ে গরম এক থালা ভাত নিমিষেই সাবাড় করে দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু চ্যাপা শুঁটকির বড়া তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে:
চ্যাপা শুঁটকি- ৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন বাটা- ২ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া- ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- আধা কাপ
লাউ বা কুমড়া পাতা- ১৫টি।
প্রণালী:
শুঁটকি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিন। এরপর তা বেটে নিতে হবে। কড়াইতে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিন। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এরপর তাতে দিন লবণ, সব গুঁড়া ও বাটা মসলা এবং সামান্য পানি। সবকিছু ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে শুঁটকি দিয়ে দিন। কষানো শেষে তেল ছেড়ে এলে শুঁটকি নামিয়ে ঠান্ডা করে নিন।
একটি পাতার উপর ২ টেবিল চামচ শুঁটকি ভুনা রেখে পাতাটি সুন্দরভাবে মুড়িয়ে নিন যাতে খুলে না যায়। প্রয়োজনে টুথপিক ব্যবহার করুন। সব বড়া তৈরি হলে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে এপিঠ-ওপিঠ ভালোভাবে ভেজে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শুঁটকির বড়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: