- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
ভালো আম যেভাবে চিনবেন
শুরু হয়েছে মধুমাস। ক’দিন পরেই আম, জাম, কাঁঠাল, লিচুর গন্ধে ম ম করবে চারপাশ। আম পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তবে কৃত্রিম উপায়ে আম পাকানোর ফলে অনেকেই আসল আমের স্বাদ পান না। বাইরে থেকে দেখে ভালো মনে করে কিনে আনার পর দেখা যায় ভাল না। তাহলে আম কিনে ঠকতে না চাইলে জেনে নিন ভালো আম চেনার উপায়-
আমের গন্ধ শুঁকে বুঝে নিন
আমটি নাকের কাছে নিয়ে এর গন্ধ নিন। যদি বোঁটার কাছ থেকে মিষ্টি গন্ধ আসে তবে আমটি ভালো বলে ধরে নিতে হবে। এই আম নিশ্চিন্তে কিনতে পারেন। আম থেকে যদি তীব্র ঝাঁঝালো বা টক গন্ধ বের হয় তবে সেই আম কেনা থেকে বিরত থাকুন।
নরম কি না দেখে নিন
যে আম কিনবেন সেখান থেকে একটি আম নিয়ে আঙুলের মাথা দিয়ে হালকা টিপে দেখুন। আম যদি পাকা হয় তবে সেটি নরম হবে। যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তবে সেটি কিনবেন না।
আম দেখতে কেমন
দেখতে যদি সুন্দর হয় তবে সেটি ভালো আমের তালিকায় অনেকটা এগিয়ে থাকবে। দাগমুক্ত এবং এবড়ো-থেবড়ো নয় এমন আম কিনুন। যে আমের খোসা কুঁচকে গেছে সেটি কিনবেন না। ভালো আমের ক্ষেত্রে রং ততটা গুরুত্বপূর্ণ নয়। সবুজ, হলুদ, লাল, সোনালি, কমলা যেকোনো রঙের আম কিনতে পারেন।
পাকা দেখে নিন
আমটি প্রাকৃতিকভাবে পাকা কি না তা দেখে কিনুন। কারণ অনেক আম কার্বাইড দিয়ে পাকানো থাকে। তাই আম কেনার সময় একটু যাচাই-বাছাই করে কেনাই ভালো। অনেকে সরাসরি বাগান থেকে এনে আম বিক্রি করে থাকেন। পরিচিত কেউ এভাবে বিক্রি করলে তার কাছ থেকেও আম কিনতে পারেন। এতে ঠকে যাওয়ার ভয় কম থাকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: