- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
মুখের বিভিন্ন দাগ দূর করবে সরিষার তেলের ফেসপ্যাক!
সরিষার তেলের ফেসপ্যাক ব্যবহারে মুখের বিভিন্ন দাগ এবং পিগমেন্ট দূর হয়! সরিষার তেল রূপচর্চায় ব্যবহৃত হয়? হ্যাঁ ঠিকই শুনেছেন। এটি ত্বক ও চুলের পরিচর্যা তেও ব্যবহার করা হয়। এ তেল মালিশ করলে মুখ মণ্ডলের অনেক উপকার হয়। আসুন জেনে নেয়া যাক, সরিষার তেলের ফেসপ্যাক সম্পর্কে। যা ব্যবহারের ফলে মুখের বিভিন্ন দাগ এবং পিগমেন্টেশন দূর হয়।
ফেসপ্যাক বানানোর পদ্ধতি:
– ২ চামচ সরিষার তেল,
– ১ চামচ বেসন,
– ১ চামচ দই
এবং
– আধা চামচ লেবুর রস নিন।
বাটিতে সেগুলো ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। খানিক পর অবশ্যই মুখে মশ্চারাইজার লাগান।
ট্যান দূর: সূর্যের প্রখর তাপ থেকে বাঁচতে অনেকে সানস্ক্রিন ব্যবহার করেন। তবে প্রতিদিন রোদে বেরোনোয় ত্বকে ট্যান পরে। এই ফেসপ্যাক প্রয়োগ করলে তা কমে যাবে। এর উপাদান হলো লেবু, এতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের ট্যান দূর করতে খুবই সহায়ক।
উজ্জ্বল ত্বক: সরিষার তেল লাগালে ত্বকের দাগ কমে। পাশাপাশি উজ্জ্বল হয় ত্বক। রাতে শোয়ার সময় সরিষা ও নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। কিছুদিন যেতেই উপকার পাবেন।
ফাটা ঠোঁট: লিপবাম বা পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করলে তা ১-২ ঘন্টা নরম থাকে কিন্তু এরপর আবার একই সমস্যা দেখা দেয়। তাই রাতে ঘুমানোর আগে নাভিতে সরিষার তেলের কয়েক ফোঁটা দিন। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: