- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
ঠোঁটের কোনার কালচে দাগ দূর করার উপায়
বিভিন্ন কারণে ঠোঁট কালচে হতে পারে। যার মধ্যে ধূমপান অন্যতম। অনেকের আবার ঠোঁটের কোনায় কালো দাগ পড়ে যায় যা বিশ্রি দেখায়।এজন্য অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। যা দাগ আরও বাড়িয়ে দিতে পারে।
তবে চাইলে ঠোঁট কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়-
– লেবুতে থাকে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট। যা ত্বকের যেকোনো ধরনের দাগ তুলতে সাহায্য করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে পাতি লেবু দিনে দুবার করে ঠোঁটে ঘষে নিতে পারেন।
– লেবুর সঙ্গে মধু মিশিয়ে নিলেও মিলবে উপকার। এজন্য এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে ঠোঁটে ব্যবহার করুন। ঘন্টাখানেক রেখে ঠোট ধুয়ে ফেলুন।
– ত্বকের যত্নে হলুদ খুবই উপকারী। এক চা চামচ হলুদের সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
– গোলাপ জল ও ঠোঁটের কালচে দাগ দূর করতে ব্যবহার করতে পারেন। এজন্য তুলই খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধাঘন্টা রেখে ধুয়ে ফেলুন
– ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেল ও বেশ কার্যকরী। এজন্য নিয়মিত ঠোঁটে ব্যবহার করুন নারকেল তেল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: