- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
নখের পাশে চামড়া উঠলে দ্রুত যা করবেন
নখের চারপাশে চামড়া ওঠার সমস্যায় অনেকেই ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রেই এটি তেমন সমস্যার কারণ হয় না। তবে যখনই ওই চামড়া ছাড়ার চেষ্টা করা হয় তখনই ঘটে অঘটন।
এক্ষেত্রে ওই স্থানে ব্যথা হয় আবার কখনো কখনো তার সংক্রমনের কারণ হতে পারে। আর আঙ্গুলের অগ্রভাগে শরীরের অনেক গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। ফলের নখের আশপাশ থেকে ওঠা চামড়া ছিড়লে বিপদ বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, নখের পাশে মরা চামড়া ওঠার বেশ কয়েকটি কারণ এর মধ্যে অন্যতম হলো- অপরিষ্কার নখ, বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও পানির কাজ করা কিংবা শরীরে পুষ্টি বা ভিটামিনের অভাব।নখের পাশে ছোট একটু চামড়া উঠলে অনেকেই তা ছিড়ে ফেলার চেষ্টা করেন। আর তখনই বারে বিপদ। এতে অনেকটা চামড়া উঠে আসে যা ব্যথা বাড়ায়। ফলে নখের আশেপাশে চামড়া উঠার কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
জেনে নিন করণীয়-
– এই সমস্যা দেখা দিলে প্রথমে সেই চামড়ার অংশ সাবধানে কেটে ফেলুন নেইল কাটার দিয়ে। তবে খেয়াল রাখবেন যেন ক্ষত সৃষ্টি না হয়।
– নখের পাশের এই চামড়া গুলো মৃত কোষ। যদি আপনি নিয়মিত নখের পরিচর্যা করেন তাহলে এই মৃত চামড়া সহজে উঠবে না। অপরিষ্কার নখের পাশেই চামড়া ওঠার সমস্যা দেখা যায়।
– কিছু চামড়া নখের মধ্যেও বেড়ে ওঠে। সেগুলো বেশ সাবধানে ছেঁটে ফেলতে হবে। আর কখনো তা টেনে ছিঁড়তে যাবেন না। এতে সেখানে ব্যথা হতে পারে।
– নকবেশি শুষ্ক থাকলে কিউটিকল অয়েল ব্যবহার করুন। এতে নখের আশেপাশে চামড়া উঠার সমস্যা কমবে।
– অনেক সময় নখের কোণে ময়লা জমে যায়। সে ক্ষেত্রে হালকা গরম পানিতে হাত ও পা কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
– পাশাপাশি অতিরিক্ত পানির কাজ করবেন না। আর করলেও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। হাত ধোয়ার পর পর্যাপ্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে নখের আশেপাশের ত্বক শুষ্ক হবে না।
– নখে নেলপলিশ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। এতে থাকাকে কেমিক্যাল নকও এর আশপাশের পাতলা ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে।
– শরীরের সার্বিক পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণের দিকে লক্ষ্য রাখুন। সুষম খাবার ও পর্যাপ্ত পানি পান করুন।
– সাবধান থাকার পরও যদি চামড়া উঠে ক্ষত বা ব্যথার সৃষ্টি হয় তাহলে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: